
উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় কর্মস্থলে জটিলতার সমাধান। বাতজবেদনায় কষ্ট পাবার সম্ভাবনা। প্রেম-প্রণয়ে সাফল্য। পরশ্রীকাতর ব্যক্তির দ্বারা সম্মানহানির সম্ভাবনা।
প্রতিকার: আজ কাউকে বিমুখ করবেন না। সাধ্যমতো দানধ্যান করুন। গ্রহশান্তি বজায় থাকবে।

হজমের সমস্যায় ভুগতে পারেন। শিক্ষায় প্রত্যাশিত সাফল্য না মেলায় মনোকষ্ট বৃদ্ধি। দাম্পত্যজীবনে তিক্ততা আসবে। ব্যবসায়ীদের পক্ষে শুভ দিন।
প্রতিকার: পশুকে দুধ খাওয়ান, অত্যন্ত সুফল পাবেন।

অনেকদিনের আটকে থাকা যেকোনও কাজ আজ সাফল্য আসতে পারে। বিদ্যায় বাধা। অর্থভাগ্য শুভ। মামলা-মোকদ্দমায় হয়রানি বৃদ্ধি।
প্রতিকার: আজকের দিনে নীল রঙের বস্ত্র পরিধান করুন। গ্রহশান্তি বিধান হবে।

কোনও নিকট বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা। প্রেমে ব্যথা পাবেন। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে দূর ভ্রমণের যোগ। বৃত্তি শিক্ষায় সাফল্য।
প্রতিকার: ভিক্ষুককে সাধ্যমতো দান করুন। আপনি নিজেই উপকৃত হবেন।

পুরনো কোনও শারীরিক অসুস্থতা থেকে মুক্তি। হঠাৎ চোট-আঘাত থেকে সাবধান। গবেষণামূলক শিক্ষায় সাফল্য। মামলা-মোকদ্দমায় পরিস্থিতি নিজের অনুকূলে থাকবে।
প্রতিকার: আজ কারও কাছ থেকে কোনও ঋণ করবেন না। গ্রহদোষ খণ্ডন হবে।

বিদ্যার্থীদের জন্য সময় মন্দ নয়। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। আত্মীয় বন্ধুর সমাগমে আনন্দ বৃদ্ধি। মাতা/ পিতার শারীরিক উন্নতি। শত্রুবশ মানতে বাধ্য হবে।
প্রতিকার: ধর্মস্থানে নারকেল দান করুন। গ্রহবিরূপতা হ্রাস পাবে।

গৃহশান্তি বজায় থাকলেও মাঝে মাঝে কিছু ছোটখাট সমস্যা দেখা যাবে। বাতজ বেদনায় কষ্ট পাবেন। উপার্জন বৃদ্ধি পাবে। লগ্নিতে সাফল্য আসবে।
প্রতিকার: আজ কোনওভাবেই নেশা করবেন না। গ্রহশান্তি বজায় থাকবে।

স্বামী-স্ত্রীর মধ্যে সখ্যতা বজায় থাকবে। উদর বা অন্ত্রের সমস্যায় ভুগতে পারেন। কর্মস্থানে সুনাম বাড়বে। আত্মীয়-স্বজন আগমন ঘটবে। প্রেম-প্রণয়ে শুভ।
প্রতিকার: নারায়ণ পূজা করুন। শুভ ফল পাবেন।

ব্যবসাস্থান মধ্যম। কর্মরতদের ক্ষেত্রে কর্মের পরিবেশকে নিজের মতো করে নিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরে না যাওয়াই ভালো। শেয়ার-ফাটকায় বিনিয়োগ শুভ হবে।
প্রতিকার: মহিলারা কপালে চন্দনের টিপ পরুন। গ্রহশান্তি বিধান হবে।

বিদ্যার্থীদের মনোযোগ বৃদ্ধি ও একাগ্রতার প্রয়োজন। গৃহের সংস্কার পরিবর্তন ও পরিবর্ধন যোগ বর্তমান। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবেশ কিছুটা পরিবর্তন হবে।
প্রতিকার: কাজে বেরনোর পূর্বে কপালে কেশরের টীকা লাগিয়ে বেরন। সর্বকার্যে সফলতা পাবেন।

কর্মরতদের মনোমতো স্থানে বদলির সম্ভাবনা। ঝঞ্ঝাট-ঝামেলা থেকে শীঘ্রই মুক্তি ঘটবে। নতুন বন্ধু লাভের সম্ভাবনা প্রবল। নানা উপায়ে অর্থাগম হবে।
প্রতিকার: অনাথ বালক-বালিকাদের সাধ্যমতো দান করুন। গ্রহদোষ খণ্ডন হবে।

কর্মপ্রার্থীদের বেসরকারি বা সরকারি উভয়ক্ষেত্রে যোগাযোগের সম্ভাবনা প্রবল। অংশীদারি ব্যবসায় যুক্ত হলেও শুভ। কোনও রাগের উপশম ঘটবে।
প্রতিকার: বট গাছের গোড়ায় জল ঢালুন। গ্রহশান্তি বিধান হবে।
No comments:
Post a Comment