29 June 2021

বাড়ছে ধনীদের আয়, অতিমারির মাঝেই বিপুল ধাক্কা ভারতীয় অর্থনীতিতে। দেশ জুড়ে কমছে মাথাপিছু সম্পত্তির পরিমাণ ?


অতিমারির দ্বিতীয় তরঙ্গের মারণ কামড় ফের একবার ছাপ ফেলল ভারতীয় অর্থনীতিতে ( Indian Economy)। অতিমারির মাঝে যেখানে সম্পদ বৃদ্ধি হয়েছে সারা বিশ্বের, সেখানে ফের একবার অর্থনৈতিক সংকোচনের মুখে ভারত৷ ২০২১ সালে সারা বিশ্ব জুড়ে যেখানে অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৮% সেখানে ভারতের অর্থনৈতিক সংকোচনের হার ৪.৪%। এমনকি, মাথাপিছু ব্যক্তির রোজগারের নিরিখেও পিছিয়ে পড়েছে ভারত। অতিমারির পুরো সময় জুড়ে চাকরি হারানো, মাইনে কাটা যাওয়া ও সীমাহীন বেকারত্বের ফলস্বরুপ দ্রুততার সঙ্গে তলার দিকে নামছে ব্যক্তিগত রোজগারও। যা চিন্তার ভাঁজ ফেলেছে অর্থনীতিবিদদের কপালে।

ক্রেডিট সুইসের ( Credit Suisse) একটি সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, ২০২১ সালে পারিবারিক সম্পত্তির নিরিখে প্রতিটি পরিবারের সম্পত্তি ৪.৪% হ্রাস পেয়েছে৷ ভারতীয় মুদ্রায় যে টাকার হিসাব প্রায় ৪৪০ কোটি টাকা। ব্যক্তি সম্পত্তির ঘাটতির পরিমাণ আরও বেশি। ৬.১% হারে হ্রাস পেয়েছে দেশের গড় ব্যক্তি-সম্পত্তির পরিমাণ।

সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে ভারতে গড় ব্যক্তি-সম্পত্তির মোট পরিমাণ ছিল ১০ লাখ ৫৭ হাজার ১৭৭ টাকা। ২০০০ সাল থেকে ২০২০ সাল অবধি প্রতি বছর এই সম্পত্তি ৮.৮% হারে বৃদ্ধি পেয়েছে৷ যেখানে৷ আন্তর্জাতিক স্তরে বৃদ্ধির পরিমাণ ছিল ৪.৮%। তবে মহামারী ও দেশের অর্থনৈতিক ব্যবস্থার অপদার্থতা কার্যত সব হিসাব পালটে দিয়েছে এবার৷

তবে দেশের সম্পদ ও রোজগার হ্রাস পেলেও, অতিমারির বাজারে কার্যত এক রয়েছে ধনীদের আয়৷ ভারত, চিন, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র-- এই চারটি দেশে বৃদ্ধি পেয়েছে ধনী থেক অতিধনীদের আয়। সারা দেশে ধনী থেকে অতিধনীর সংখ্যা ৪,৩২০ জন। এই ৪,৩২০ জনের মধ্যে প্রত্যকের রোজগার কার্যত ৭০ কোটি টাকার বেশি।

আন্তর্জাতিক স্তরেও বৃদ্ধি পেয়েছে ধনী থেকে অতিধনীদের সম্পত্তির পরিমাণ। বিশ্ব জুড়ে ২৮.৭ লাখ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে সম্পদের পরিমাণ এখন ৪১৮.৩ কোটি টাকা।

18 June 2021

অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য মারাত্তক ক্ষতিকারক কিছু অ্যাপসকে চিনে রাখুন !


আপনারা যারা  অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা  কিছু অ্যাপস চালানোর সময় বিরক্তিকর কিছু বিজ্ঞাপন দেখতে পান

 যার কারণ হলো
অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু থাকলে অটোমেটিক কিছু অ্যাডওয়্যার প্রোগ্রাম ইনস্টল হয়ে যায়এছাড়াও আবার বেশকিছু অ্যাপ আছে যেগুলো আমরা ইনস্টল দেইসেগুলোর মাধমেও এই অ্যাডওয়্যার প্রোগ্রাম ইনস্টল হয় যার কারণে এই বিরক্তিকর বিজ্ঞপ্তিগুলো ভেসে উঠে তো চলুন আমরা সেই রকম কিছু অ্যাপ সম্পর্কে জেনে নেই (যেগুলো বেশ জনপ্রিয়এবং সেগুলো ইনস্টল করা থেকে বিরত থাকি
 আর যদি সেই অ্যাপসগুলো আমাদের মোবাইলে ইনস্টল করাও থাকে তাহলে এখনি সেগুলো আনইনস্টল করে দেই
আমরা এখন যে অ্যাপসগুলো সম্পর্কে জানবোসেগুলোতে সন্দেহজনক স্ক্রিপ্ট আছে যার কারণে এই অ্যাপসগুলো ব্যবহারের সময় অবৈধ বিজ্ঞাপন ভেসে উঠে আর এই কারণে আমাদের মোবাইলটি স্লো হয়ে যায় আরেকটি বিষয় হলোএই অ্যাপসগুলো যাতে সহজে আনইনস্টল না করা যায়তার জন্য সেগুলোর আইকন লুকানো থাকে তাই মোবাইলের সেটিংস অপশনে গিয়ে অ্যাপস ম্যানেজমেন্ট ক্লিক করে অ্যাপসগুলো খুঁজে নিন

অ্যাপসগুলোর লিস্ট :
Smart Sweep, Real Time Booster, File Transfer Pro, Network Guard, Infocus Turbo 5, LED Flashlight, Voice Recorder Pro, Free WiFi Pro, Call Recorder Pro, Call Recorder, Real Time Cleaner, Super Flashlight Light, Wallpaper HD, Cool Flashlight, Master WiFi Key, WiFi Security Master, Free WiFi Connect, Brighttest LED Flashlight-Allmite, Brighttest Flashlight, Call Recording Manager, Smart Free WiFi, Britest LED Flashlight Pro, Dr. Clean Light.

এইরকম আরো কিছু অ্যাপস আছেযেগুলোতে উপরোল্লিখিত অ্যাপসগুলোর মত ক্ষতিকারক স্ক্রিপ্ট আছে। তো এইরকম ক্ষতিকারক অ্যাপসগুলো চিহ্নিত করতে আপনারা যেকোনো অ্যাপ ইনস্টল দেওয়ার পর তার উপর একটু বিশেষ নজর রাইখেন।
তাহলেই সহজে বুঝতে পারবেন যেঅ্যাপটি ক্ষতিকারক কিনা। তো আরকিআজকের মত এখানেই পোস্ট শেষ করলাম। পোস্টটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না


Follow on Facebook Page
Kajli Briefing

Join Our Teligram Channel for information
Kajli Briefing

Computer কেন এবং কিভাবে Hang হয়?

 



  • কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে ।
  • কম্পিউটার র‌্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।
  • কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার একই সমস্যা হতে পারে
  • যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা check করেন এটা স্পীডে গুরছে কিনা।
  • hard diskএ Bad sector থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।
  • অপারেটং সিস্টেমে ত্রুটি থাকলে মানে…কোনো সিস্টেম ফাইল file delete হয়ে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।
  • কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত Hang হতে পারে।
এই কারণেই কম্পিউটারে বেশী Hangহয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রয়ই হ্যাং হয়। কম্পিউটারে অতি উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন।
  • হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালে তখন র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে যায় এবং hang হওয়ার সম্ভনা থকে।
  • কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলে তার জন্য hang হওয়ার সম্ভনা থকে। refresh চাপেন এবং RUN এ গিয়ে tree চাপেন।

কম্পিউটার হয়ে যাক আরও গতিশীল

 



  • GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।
  • GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
  • GO “ RUN “ – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
  • GO “ RUN “ – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর প্রপারট্রিজ এ ক্লিক করুন ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।

17 June 2021

জুলাইয়ের মধ্যেই ঘোষণা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল, কীসের ভিত্তিতে দেওয়া হবে নম্বর , নবান্নে ঘোষণা মমতার

 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে। যদিও ইতিমধ্যে বাতিল হয়েছে দুটি পরীক্ষাই। তবে কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে। তবে আজ শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।


মূল্যায়নের রিপোর্ট জমা পড়ল নবান্নে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কীসের ভিত্তিতে পরীক্ষার মূল্যায়ন করা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই মতো বিশেষজ্ঞ কমিটিকেও এই বিষয়ে রিপোর্ট তৈরির নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গত কয়েকদিন আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরের মূল্যায়ন কীভাবে সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে নবান্নে। মাধ্যমিকের ক্ষেত্রে যে রিপোর্ট জমা পড়েছে তাতে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে মূল্যায়নের রিপোর্ট জমা পড়ে তাতে রাজি ছিলেন না মুখ্যমন্ত্রী। নতুন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়। জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীসের ভিত্তিতে হবে সেই রিপোর্ট জমা পড়েছে নবান্নে।


Featured Post

Castle best for movies application

Click this secure link, download the APK https://filmm.me/6CPsrsqM