অতীতে বাংলায় আছড়ে পড়া ঘূর্ণিঝড় ফণির নামও রেখেছিল বাংলাদেশ
মুম্বই: আমফান ঘূর্ণিঝড়ে কোমর ভেঙে গিয়েছে এই রাজ্যের। সেই ঝড়ের মোকাবিলার মধ্যেই জানা গিয়েছে, মহারাষ্ট্র ও গুজরাত উপকূলের দিকে ধেয়ে আসছে আরেক ঝড়। আইএমডি জানিয়েছে, নিসর্গ আর নিম্নচাপ নয়, ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
উত্তর মহারাষ্ট্রের কাছে হরিহরেশ্বর ও গুজরাট উপকূলের কাছে দমনে প্রখম আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সর্বশেষ পাওয়া খবরে এই ঘূর্ণিঝড মুম্বই থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমে এবং সুরাট থেকে ৬৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আবহবিদরা বলছেন ১২৯ বছরে প্রথম বার মুম্বইয়ে জুন মাসে সাইক্লোন দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন এই ঘূর্ণিঝড়ের নাম নিসর্গ কেন। আসলে এই নামটি বাংলাদেশের দেওয়া। ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান,তাইল্যান্ড সহ মোট ১৩টি দেশ এপ্রিল থেকে বছরের বাকি সময়ে আছড়ে পড়তে পারে এমন ঘূর্ণিঝড়ের নামকরণ করে। এই তালিকায় শুরুতেই ছিল নিসর্গের নাম। এই নামটিই তাই আসন্ন ঝড়ের জন্য বেছে নেওয়া হয়েছে। নিসর্গ থেকে শুরু করে এমন মোট ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামকরণ এ যাবৎ করা আছে, যা ভারত মহাসাগরের উপরে তৈরি হতে পারে। অন্য দিকে আমফান ছিল ২০০৪ সালে করা তালিকার শেষ তথা ৬৪ তম নাম।
বিদ্যার্থীরা কোনও বৃত্তিমূলক পরীক্ষার ভালো ফল করবে। বিবাহার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের কারও সঙ্গে মনোমালিন্য যোগ। রক্তচাপ বৃদ্ধি জনিত সমস্যা হতে পারে।
কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। আয় বৃদ্ধির সম্ভাবনা, কোনও বন্ধুর ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। গৃহশান্তি ব্যাহত হবে।
কিছুদিন জ্বরাদি পীড়া ভোগ হতে পারে। মন মেজাজ ভালো যাবে না। আর্থিক দিকটি ভালো। অতিথি আগমন হতে পারে। গুরুজনদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।
অল্প কারণে রাগ হলে তা সংযত করার চেষ্টা করবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ হবে। প্রেম-প্রণয়ে শুভ নয়। কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন।
অর্থকরী বিদ্যায় বিশেষ সাফল্য লাভ। স্ত্রী/ স্বামীর শরীর নিয়ে চিন্তা থাকবে। প্রতারিত হওয়ার যোগ আছে। আয় বুঝে ব্যয় না করলে ঋণ হতে পারে।
আর্থিক দিকটি খুব খারাপ নয়। উত্তরাধিকার প্রাপ্তির যোগ আছে। কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকবে। বিদার্থীদের বিদেশে পড়াশোনার সুযোগ লাভের যোগ আছে।
শরীরের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন বিবাহিতদের দাম্পত্য অসন্তোষ চলবে। কোনও নিকটাত্মীয়ের দ্বারা প্রতারিত হতে পারেন। সন্তান পড়াশোনায় আশানুরূপ শুভ ফল করতে ব্যর্থ হবে।
ব্লাড প্রেশার এবং বাত জাতীয় সমস্যা বৃদ্ধি পাবে। আয় ভালো হলেও সঞ্চয় বিশেষ হবে না। প্রেম-প্রণয়ে তৃতীয় ব্যক্তি কোনও ক্ষতি করতে পারে। মায়ের সম্পদ বৃদ্ধি।
গৃহ নির্মাণের পরিকল্পনা থাকলে এখন তৎপর হওয়া উচিত। পিতার ব্যবসা থাকলে তার উন্নতি জীবনে কোনও শুভ ঘটনার ব্যাঘাত ঘটতে পারে। সম্পর্কের মধ্যে নানা জটিলতা দেখা দেবে।
শরীর ভালো যাবে না। সঞ্চয়হানি এবং প্রাপ্য অর্থলাভ বাধা পড়বে। শেয়ার-ব্যবসায় লগ্নি করলে ভালো হবে। কোনও বন্ধুর কারণে আর্থিক ক্ষতি।
গৃহভূমি সম্পদ থেকে আয় বৃদ্ধি হতে পারে। কোনও দুষ্ট ব্যক্তির কারণে ভাগ্যের অবনতি। কোনও বন্ধুর পরামর্শে শুভ কিছু হতে পারে। ভ্রমণযোগ আছে।
বিদ্যার্থীদের বিদ্যায় মনোনিবেশে বাধা। কোনও প্রভাবশালী ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা। গাড়ি বা ইলেক্ট্রনিক্স দ্রব্যের ব্যবসায়ে লাভবান হবেন।