04 June 2020

আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )


                       ভাগ্য+চেষ্টা= ফল

Meshবিদ্যার্থীদের উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসাতে যুক্ত হলে ভালো হবে। প্রেম-প্রীতিতে নতুনত্ব আছে।

প্রতিকার: বাড়ির নিকটস্থ জলাশয়ে ছোলার ডাল ভাসিয়ে দিন। গ্রহদোষ খণ্ডন হবে।
 

Brishoকর্মরতদের উপার্জনের ক্ষেত্রে কোনও বাধা নেই। ব্যবসায়ীদের উপার্জন বাড়বে। শেয়ার-ফাটকায় বিনিয়োগ করা যেতে পারে। সন্তানের শিক্ষা ও কর্ম বিষয়ে শুভ। গৃহ পরিবেশ অনুকূল থাকবে।

প্রতিকার: আজকে সবুজ রং বর্জন করবেন। নীল রং ব্যবহার করুন। 

Mithunশরীর-স্বাস্থ্য নিয়ে সাময়িক উদ্বেগে থাকতে হবে। চলা-ফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে। কর্ম নিয়ে মানসিক অস্থিরতা থাকবে। গুরুজনের শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে থাকতে হবে।

প্রতিকার: আজ সোনার গহনা ব্যবহার না করে রূপার গহনা ব্যবহার করলে সুফল পাবেন।  

Korkotমামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। কোনও পুরনো রোগ-ব্যাধির জন্য কষ্ট পাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে মতবিরোধ সৃষ্টি হতে পারে। সন্তানের বিবাহ নিয়ে ভাবনাচিন্তা করতে হতে পারে।

প্রতিকার: বাড়ির নিকটস্থ যেকোনও গাছের গোড়ায় দুধজল ঢেলে আসুন। গ্রহবিরূপতা হ্রাস পাবে। 

Singhoবিদ্যার্থীদের পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। কর্মপ্রার্থীদের বিশেষ কোনও আনন্দ সংবাদ লাভ করবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। ভ্রমণ যোগ আছে।

প্রতিকার: পশু-পাখিকে মিষ্টান্ন খাওয়ান। গ্রহদোষ প্রশমিত হবে।

Konyaপ্রেমে আনন্দ ও হতাশা দুই-ই থাকবে। কোনও নতুন বন্ধু হবে। স্বামী ও স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। শরীর-স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। শিক্ষা ও কর্ম বিষয়ে শুভ।

প্রতিকার: বাড়ি থেকে বেরনোর সময় প্রসাদী ফুল সঙ্গে নিয়ে বেরবেন। সর্বকার্যে সফল হবেন।  

Tulaস্বামী/ স্ত্রীর প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। রাগ ও জেদ পরিত্যাগ করা দরকার। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই।

প্রতিকার: সূর্যমন্ত্র জপ করুন। গ্রহদোষ খণ্ডন হবে।  

Brishchikবিদ্যার জন্য স্থানান্তরে যেতে হতে পারে। বেশি কাউকে বিশ্বাস করা উচিত হবে না। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। গৃহ পরিবেশ অনুকূল থাকবে।

প্রতিকার: ইষ্ট দেবতাকে প্রাণ ভরে পূজা করুন। সকল বাধাবিপত্তি নাশ হবে। 

Dhonuপিতামাতার স্বাস্থ্য নিয়ে তেমন কোনও ভাবনা নেই। অস্থির চিত্তের জন্য সুযোগ হাতছাড়া হবে। কর্মরতদের বদলির সম্ভাবনা। সন্তানের কারণে উদ্বেগ হতে পারে।

প্রতিকার: একটি রূপার চেন গলায় ধারণ করুন। প্রভূত উন্নতি হবে।  

Mokorআয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখা প্রয়োজন। সম্পদ ক্রয়ের সম্ভাবনা আছে। হঠাৎ চোট-আঘাত লাগতে পারে। সন্তানের সাফল্যে গর্বিত হওয়ার যোগ।

প্রতিকার: আজকের দিনটি নিরামিষ পালন করুন। গ্রহবিরূপতা খণ্ডন হবে। 

Kumbhoকন্ট্রাক্টর কাজে যুক্ত হবার প্রবণতা আছে। কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবার সম্ভাবনা। উপার্জন ধারা অব্যাহত থাকবে। ব্যবসা মোটামুটি চলবে। গৃহস্থানে কোনও গুরুত্বপূর্ণ পরিবর্তন নেই।

প্রতিকার: যেকোনও চতুঃপদ প্রাণীকে খাদ্যদ্রব্য দান করুন। সুফল পাবেন।  

Meenপরীক্ষার ফলাফল মনোমত হবে না। আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে। পিতা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা দরকার। সহকর্মীদের থেকে সহযোগিতা পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে।

প্রতিকার: ছাগল বা টিয়াপাখিকে খাদ্যদ্রব্য দান করুন। উন্নতি অনিবার্য।

03 June 2020

সাদা ভুঁই চাঁপা (কন্দক জাতীয় লিলি পরিবারভুক্ত গাছ)


সাদা ভুঁই চাঁপা শুধু বর্ষাতে ফোটে; হয়তো তাই এর নাম বৃষ্টি লিলি। সব লিলিই ভূঁই ফোড় শ্রেনীর কারণ এই ধরনের ফুল গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বেরোয়। এদের ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে। সাদার উপরে খয়েরী ডোরা আঁকা একটি প্রজাতিও পাওয়া যায়।

গোলাপী ভুঁই চাঁপায় এক ধরনের ক্যাটারপিলার হয় ঝাঁকে ঝাঁকে। পাতা খেয়ে শেষ করে ফেলে। এগুলো এক প্রকার মথের ক্যাটারপিলার। তার নাম লিলি মথ। এই লিলি মথের লার্ভাগুলি শালিকের প্রিয় খাদ্য।

ক্লাউড স্টোরেজ কি? ক্লাউড স্টোরেজ কেন ব্যবহার করবেন?

ডাটা স্টোর করার জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ক্লাউড স্টোরেজ। সাধারণভাবে মানুষ কম্পিউটারের হার্ড ড্রাইভ, ফোনের মেমোরি কার্ড অথবা পেনড্রাইভে ডাটা সংরক্ষণ করে থাকেন। অনেকে আবার ডিভিডির মাধ্যমে সংরক্ষণ করে থাকে ডাটা। কিন্তু এগুলোর যেকোন টি যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে অনলাইনে ডাটা স্টোর করা সবচাইতে বেশি নিরাপদ। কারণ ক্লাউড স্টোরেজ গুলোর সিকিউরিটি অনেক বেশি হাই থাকে এবং এগুলো আপনি যেকোন জায়গা থেকে এক্সেস নিতে পারবেন।


অনলাইনে ডাটা স্টোরেজের বিভিন্ন মাধ্যম :
প্রথমে ডাটা স্টোর করার জন্য ফ্লপি ব্যবহৃত হতো এরপর ব্যবহৃত হতো সিডি। সেখান থেকে বর্তমানে ব্যবহৃত হচ্ছে পেনড্রাইভ বা মেমোরি কার্ড। ক্লাউডে স্টোরেজ করা এগুলোর থেকে অনেক বেশি নিরাপদ । কারণ প্রয়োজনমতো বারবার আপনি ডাটাগুলো যেকোনো জায়গায় বসে ডাউনলোড করে নিতে পারবেন। মনে করুন অফিসের কোন প্রজেক্ট ওয়ার্ক তৈরি করে সেটা তো বাড়িতে ফেলে চলে এসেছেন। সঙ্গে আপনার ইউএসবি নেই কি করবেন ? আপনি সে ক্ষেত্রে তথ্য গুলো ড্রাইভ করা থাকলে খুব সহজে সেখান থেকে প্রজেক্ট কম্পিউটারে ট্রানস্ফার করে নিতে পারবেন এবং সরাসরি আপনার হাতে পেয়ে যাবেন আপনি যেখানেই থাকেন না কেন। আশাকরি ক্লাউড স্টোরেজ কি এবং ক্লাউড স্টোরেজ এর ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছেন ‌ । এছাড়া খুব ব্যক্তিগত ফাইল ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করার মতো নয় এমন জিনিস যেগুলো জমিয়ে রাখতে পারেন খুব সহজে ক্লাউড বা ড্রাইভে এখানে অনলাইনে ডাটা স্টোর করার তিনটি চমৎকার সাইটের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হল।

১, গুগোল ড্রাইভ
গুগল ড্রাইভে ডাটা স্টোর করার জন্য সবচাইতে পুরনো একটি মাধ্যম । এটি বেশ কাজের শুধু আপনার একটি জিমেইল একাউন্ট থাকলেই হল । ফোনে তোলা বিভিন্ন ছবি , কন্টাক্ট নাম্বার, ভিডিও, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল ফাইল যেকোনো কিছু আপলোড করতে পারেন এই গুগল ড্রাইভে। খোদ গুগলের পক্ষ থেকে 15 জিবি ফ্রি স্পেস অনলাইনে দিচ্ছে প্রতিটি জিমেইল আইডির জন্য।গুগল ড্রাইভের আর বড় সুবিধা হচ্ছে আপনি যেকোন ফাইল ফোল্ডার কেবল ব্যক্তিগতভাবে অন্য কাউকে শেয়ার করতে পারবেন । এছাড়া জিমেইল এর মাধ্যমে জানাশোনা লোকদের নিজের সার্কেলে নিয়ে আসা যায় এর মাধ্যমে। তাতে চাইলে অনেকের মধ্যে কোন লিংক শেয়ার করা আর প্রয়োজন হবে না। ইমেইল পাঠানোর সময় খুব বড় ফাইল ইমেইলে এটাচ করা যায় না তাই গুগল ড্রাইভের লিংক দিয়ে দিলে আপনি যাকে ফাইলটি পাঠাতে চাচ্ছেন সে খুব সহজে সেটা ডাউনলোড করে নিতে পারবে। আর মোবাইল ফোনে এন্ড্রয়েড বা আইওএস সব ধরনের প্লাটফর্মে এটি ব্যবহার করা যায়।

২, ড্রপবক্স
ড্রপবক্স কি ? এবং ড্রপবক্স এর ব্যবহার কি ? এগুলো নিয়ে অনেকেই জানতে চান। ড্রপবক্স অনলাইনে ডাটা সংরক্ষণ করার একটি জনপ্রিয় সাইট। যদিও এখানে আপনি গুগোল এর মত কাস্টম শেয়ার করতে পারবেন না কারণ সবটাই পাবলিক’ শেয়ারিং এর কারণ হচ্ছে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে লিঙ্ক করে ড্রপবক্স একাউন্ট ব্যবহার করে এরফলে ড্রপবক্সে আপনি যে ফাইল গুলো শেয়ার করছেন । আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বাকিরাও সেগুলো দেখতে পারবে। স্টোরেজের কথা বলতে গেলে ড্রপবক্স ফ্রী অনলাইন স্টরেস দেয় মোট 2 জিবি কিন্তু চাইলেই 22 জিবির মত জায়গা পেয়ে যেতে পারেন। ফোন ব্যবহার করার জন্য এই সাইট টা খুব ভালো হবে।

৩, আইক্লাউড

আইক্লাউড কি বা আইক্লাউড এর ব্যবহার আইফোন ব্যবহারকারীরা হতো খুব ভালোভাবেই জানেন। যারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য সবচাইতে ভালো ডাটা স্টোরেজের সাইট হচ্ছে আইক্লাউড। আইফোনে গুগোল ড্রপবক্স ব্যবহার করা গেলেও সিনক্রোনাইজেশনের কারণে ক্লাউড ব্যবহার করা সবচাইতে সহজ । বিশেষ করে যারা ব্যক্তিগত কোন প্রয়োজনীয় ফোল্ডার সংরক্ষন করে রেখে দিতে চান তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন। কারণ এখানে সোশ্যাল মিডিয়াতে আপনার তথ্য প্রকাশ হওয়ার কোন সম্ভাবনাই নেই। এখন প্রশ্ন আসতে পারে আইক্লাউড কতটুকু স্পেস দেয় । বা ক্লাউডের অনলাইন স্পেস কতটুকু। ফ্রি ইউজারদের জন্য আইক্লাউড 5 জিবি স্টোরেজ দেবে এবং পরবর্তীতে চাইলে আপনি এক হাজার গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সেখানে কিনে নিতে পারবেন।

আজকের দিনটি কিংবদন্তি গৌতম মিত্র - ৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

                        ভাগ্য+চেষ্টা= ফল

Meshঅত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা, বাহন ক্রয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের বিদ্যা শিক্ষায় সংশয় বৃদ্ধি। আধ্যাত্মিক চর্চায় মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।

প্রতিকার: আজ দেব মন্দিরে পূজা দিন। সংকল্প করুন। সকল বাধাবিঘ্ন কেটে যাবে।  

Brishoপ্রেমে সাফল্য, ব্যবসায় নতুন সুযোগ বৃদ্ধি। শরীর-স্বাস্থ্যের আকস্মিক অবনতি। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি বিষয়ে পারিবারিক বিবাদ।

প্রতিকার: কুমারী মেয়েদের ফলমিষ্টি বিতরণ করুন। গ্রহদোষ খণ্ডন হবেই। 

Mithunদাম্পত্যজীবনে অশান্তি বৃদ্ধি। কোনও কঠিন কাজ সফলতার সঙ্গে রূপায়ন। উচ্চশিক্ষায় সাফল্য ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য। সৃষ্টিশীল কাজে প্রভূত উন্নতি।

প্রতিকার: নিকটস্থ জলাশয়ে আখের গুড় ভাসিয়ে দিন। গ্রহদোষ হ্রাস পাবে। 

Korkotকথাবার্তা ও আচরণে সংযমের প্রয়োজন। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। কর্মস্থানে সম্মান বৃদ্ধি। দূর ভ্রমণের যোগ।

প্রতিকার: হলুদ রঙের তাগা হাতে বেঁধে নিন। অবিশ্বাস্য কাজ পাবেন। 

Singhoমামলা-মোকদ্দমায় সন্তোষজনক সমাধানের ইঙ্গিত। বিদেশযাত্রায় সাফল্য। দৈহিক দুর্বলতা বাড়তে পারে। কর্তৃপক্ষের সুনজরে আসতে পারে।

প্রতিকার: অনন্তমূল ধারণ করুন। সুফল পাবেন। 

Konyaগুরুজনের স্বাস্থ্য সংকটে মানসিক অস্থিরতা বৃদ্ধি। শরীরে আঘাতপ্রাপ্তির যোগ। কর্মে স্থান পরিবর্তনের শুভ যোগ।

প্রতিকার: রাতে মুগডাল ভিজিয়ে পরের দিন ভোরবেলায় পাখি ও পশুকে খাওয়ান। গ্রহদোষ খণ্ডন হবে। 

Tulaস্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। গুরুজন স্থানীয় ব্যক্তির স্বাস্থ্যোন্নতি মানসিক শান্তি। ব্যবসায় শুভ। কর্মে উন্নতি। নানা কারণে অর্থ অপচয়।

প্রতিকার: সবুজ রঙের পেন, রুমাল, পোশাক ব্যবহার করলে উপকৃত হবেন। 

Brishchikকর্মক্ষেত্রে আকস্মিক গোলযোগ বৃদ্ধি। মায়ের শরীর-স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। প্রেমে সফলতা প্রাপ্তি। বাহন ক্রয়ের যোগ। সন্তানের বিদ্যাশিক্ষায় শুভ।

প্রতিকার: আজকে সূর্যস্তব করুন। সকল বাধাবিঘ্ন কেটে যাবে।

Dhonuস্পন্ডেলাইসিস জনিত কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি। আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা প্রয়োজন। পিতা-মাতার শারীরিক কষ্ট বৃদ্ধি। দূর ভ্রমণের যোগ।

প্রতিকার: শুভ কার্যে বেরনোর পূর্বে চন্দনের টিপ কপালে লাগিয়ে বেরবেন। 

Mokorকান ও গলার সমস্যায় দুর্ভোগ। দাম্পত্যজীবনে জটিলতা বৃদ্ধি। প্রিয়জনের সাফল্যে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। লটারিতে প্রাপ্তি যোগ।

প্রতিকার: আজ সবুজ রঙের রুমাল সবসময় পকেটে রাখুন। শুভ সংবাদ পাবেন। 

Kumbhoনিকটজনের স্বাস্থ্য সংকটে অর্থব্যয়। বিদ্যার্থীদের প্রত্যাশিত সাফল্য না মেলায় হতাশাবৃদ্ধি। আয় বুঝে ব্যয় করা উচিত। শেয়ার বা ফাটকায় বাড়তি লগ্নি না করাই ভালো।

প্রতিকার: অন্ধ ব্যক্তিকে সাদা রঙের পোশাক দান করুন। অত্যন্ত ফলপ্রসূ এই টোটকাটি।

Meenব্যবসায় উন্নতির সম্ভাবনা নেই। কর্মক্ষেত্রে নিজে প্রভাব বিস্তার করতে পারবেন। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। বহুদিনের আটকে থাকা মামলার নিষ্পত্তির সূচনা।

প্রতিকার: আজকের দিনে মদ্যপান করবেন না। সুফল পাবেন।  

02 June 2020

'অবশেষে আবিষ্কার' হয়ে গেল করোনার ওষুধ! ১১ জুন থেকেই প্রয়োগ শুরু করোনা চিকিৎসায়।

মাত্র চার দিনের মধ্যেই এই ওষুধ ৬৫ শতাংশ করোনা রোগীকে সম্পূর্ণ সারিয়ে তুলেছে বলেই দাবি করেছেন বিজ্ঞানীরা।

নিজস্ব প্রতিবেদন: করোনার টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন বিশ্বের একাধিক দেশের শতাধিক বিজ্ঞানী ও গবেষকরা। প্রতিষেধক ছাড়া করোনাভাইরাসকে রোখা প্রায় অসম্ভব! এ কথা উদ্বেগের সঙ্গ জানিয়েছে খোদ রাষ্ট্রসঙ্ঘ। করোনা মোকাবিলায় প্রায় ১০০টি প্রতিষেধকের ওপর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। এরই মধ্যে ভাল খবর শোনালেন রাশিয়ার বিজ্ঞানীরা। আবিষ্কার হয়ে গিয়েছে করোনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ওষুধ! করোনা আক্রান্তদের উপর পরীক্ষামূলক প্রয়োগে এই ওষুধে আশাতীত সাফল্য মিলেছে। তাই ১১ জুন থেকেই করোনার চিকিৎসায় এই ওষুধের প্রয়োগ শুরু করছে রাশিয়া। এ কথা জানিয়েছে রুশ সংবাদ সংস্থা ‘তাস’ এবং ব্রিটিশ সংস্থা রয়টার্স।

‘অ্যাভিফ্যাভির’ (Avifavir) নামে এই ওষুধের পেটেন্ট পেয়েছে রুশ ফার্মাসিউটিক্যাল সংস্থা। রুশ বিজ্ঞানীদের দাবি, করোনা রোগীদের উপর এই ‘অ্যাভিফ্যাভির’ প্রয়োগের চার দিন পর ৬৫ শতাংশ রোগীর শরীরেই ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে। অর্থাৎ, মাত্র চার দিনের মধ্যেই ‘অ্যাভিফ্যাভির’ ৬৫ শতাংশ করোনা রোগীকে সম্পূর্ণ সারিয়ে তুলেছে বলেই দাবি করেছেন রুশ বিজ্ঞানীরা। জানা গিয়েছে, দেশের করোনা চিকিৎসার ক্ষেত্রে ‘অ্যাভিফ্যাভির’-এর প্রয়োগে ছাড়পত্র দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রক। এই ওষুধের প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্র্যায়ালে অপ্রত্যাশিত সাফল্য মিলেছে বলেই দাবি বিজ্ঞানীদের।

জাপানে সংক্রামক জ্বরের প্রতিষেধক ফ্যাভিপিরাভির-এর রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটিয়ে ‘অ্যাভিফ্যাভির’ (Avifavir) তৈরি করেছেন রুশ বিজ্ঞানীরা। রুশ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বর্তমানে ৩৩০ জন করোনা রোগীর ওপর চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আগামী ১১ জুন থেকেই এই ওষুধ দেশের করোনা চিকিৎসায় প্রয়োগ করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই দেশের হাসপাতালগুলিতে মোট ৬০ হাজার ডোজ ‘অ্যাভিফ্যাভির’ পৌঁছে দেবে রাশিয়ার RDIF এবং ChemRar গ্রুপ।

Featured Post

Castle best for movies application

Click this secure link, download the APK https://filmm.me/6CPsrsqM