15 June 2020
সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে এবং তিনি আত্মহত্যা করতে পারে না বলে অভিযোগ করেছেন জন অধিকার পার্টি (জাপ) নেতা পাপ্পু যাদব, এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
বর্তমানে পেটে পাথর বা পিত্ত পাথর (Gallstone) - এই কথাটি প্রায় সবার মুখে শোনা যায়, কিন্তু এটার কারণ, লক্ষণ এবং চিকিৎসা জানেন কি?
অনেক সময় কোন কারণবশত পিত্ত কোষে অথবা পিত্তবাহী নালীতে পিত্তরস জমাট বেধে প্রস্তরকনা আকার ধারণ করে যাকে পিত্ত পাথরী বলা হয়ে থাকে। পিত্তবাহী নালীতে কোনো অসুবিধা দেখা দিলে এই রোগটি হতে পারে। সচরাচর এই রোগটি অন্য কোনো কারণে হয় না। রোগের পিত্ত কোষে (Gallbladder) যে পিত্ত পাথর হয় তার আকার এবং প্রকার বিভিন্ন রকম। ইহা ছোট বড় মাঝারি গুলাকার, সাদা কালো কাটা সবুজ বর্ণ ইত্যাদি হতে পারে। ইহা বালুকা কনার মত অথবা পায়রার ডিমের আকারেরও হতে পারে। একটি অথবা একধিক পাথরী পিত্ত পিত্ত্কোষে জন্মে বেদনার সৃষ্টি করতে পারে।
বর্তমানে আমাদের দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অত্যন্ত বেশি। এই পাথর যতদিন পিত্তকোষে আবদ্ধ থাকে ততদিন রোগী তেমন বিশেষ অস্বস্থি বোধ করেনা, মাঝে মাঝে সামান্য বেদনার অনুভব করে। কিন্ত যখন পিত্তকোষ হতে এই পথরী পিত্ত নালীর মধ্য এসে পড়ে তখনই অসম্ভব বেদনার সৃষ্টি হয় এবং রোগী অস্থির হয়ে পড়ে। এই বেদনাকে পিত্ত শূল Biliary colic বলা হয়।
পিত্ত পাথরের (gall stone) কারণ
শারীরিক বিধিশুদ্ধ নিয়মানুসারে পিত্তকোষ (Gallbladder) হতে সঞ্চিত পিত্তরস পিত্তনালী (Bile Duct) দিয়ে ক্রমে ক্রমে ক্ষুদ্রান্তের প্রথমাংশ বা ডিউডেনামের মধ্যে প্রবাহিত হয়। আহারাদির দোষে অথবা পিত্ত কোষের বা পিত্ত নালীর প্রদাহ জনিত কারণে এই পিত্ত প্রবাহ বিঘ্নিত হতে পারে, ইহার ফলে পিত্তরস জমাট বেধে যায় এবং ধীরে ধীরে পিত্ত পাথরী দেখা দেয়। যদি পিত্ত পাথরী ছোট হয় বা বালু কনার মত হয় তখন তা অনেক সময় আপনা থেকেই বেরিয়ে যায় এবং কখন সেটা বেরিয়ে যায় তা ঠিক বুঝা যায় না। তবে পিত্ত পাথরী আকারে বড় হলে বেরিয়ে যেতে পারেনা তখন বেদনার সৃষ্টি হয় এবং রোগী কষ্ট পায়। পিত্ত কোষ অঞ্চলে মাঝে মাঝে ব্যথা লক্ষণটি দেখে অনেক সময় ধরা যায়। আবার অনেক সময় জীবনভর পিত্ত পাথরী পিত্ত কোষে থেকে যায় এবং তা সত্তেও রোগী কোন রূপ কোন বেদনার অনুভব করেনা।
এই রোগ হলে পিত্ত ক্ষরণ যথারীতি হতে পারেনা। সর্বদা ঘরে বসে মানসিক পরিশ্রম করা, মাছ, মাংস প্রভৃতি উত্তেজক খাদ্য গ্রহণ, অধিক পরিমানে চুন খাওয়া বা যান্ত্রিক কোন গোলযোগ হেতু এই রোগ হতে পারে। পাথর যতদিন দিন পিত্ত কোষের মধ্য থাকে ততদিন রোগী তেমন কিছু অনুভব করেনা, মাঝে মাঝে অবশ্য সামান্য বেদনার সৃষ্টি হয় মাত্র কিন্ত যখন ঐ পাথর পিত্তকোষ থেকে পিত্ত নালীতে এসে পরে। তখন হঠাত ঐ স্থানে প্রচন্ড বেদনার সৃষ্টি হয় এবং রোগী বেদনার অস্থির হয়ে পড়ে।
এই রোগের কারণ হিসাবে এখানে উল্লেখ করা যায়-"Some gallstones are composed almost wholly of calcium salts or bilirubin. The latter are commonest where there has been prolonged overproduction of bilirubin due to hydrolysis, very little is know about the formation of calcium stones" কিছু কিছু পিত্ত পাথর ক্যালসিয়াম লবন অথবা বিলীরুবিন দ্বারা সৃষ্টি হয় তবে বিলীরুবিন দিয়েই বেশি সৃষ্টি হয়ে থাকে, অতি নগন্য ক্ষেত্রে ক্যালসিয়াম লবন দ্বারা সৃষ্টি হয়। Hemolysis জনিত কারণে অতি মাত্রায় বিলীরুবিন সৃষ্টির ফলেই এই পাথর হতে পারে। পিত্ত প্রবাহ ঠিকমত না হলে পিত্ত জমাট বেধে যে পাথর সৃষ্টি হয় সেটা পরীক্ষা করে জানা গেছে।
পিত্ত পাথরের (gall stone) লক্ষণ
- প্রচন্ড বেদনা ডান কুক্ষিদেশ হতে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রচন্ড বেদনায় রোগী ছটফট করে এবং অস্থির হয়ে পড়ে।
- অনেক সময় বেদনার সঙ্গে বমি, পিত্ত বমি হয়ে থাকে।
- বেদনার সঙ্গে ঠান্ডা ঘাম দেখা দেয়। নাড়ী দুর্বল হয়, ছটফট ভাব এবং হিমাঙ্গ ভাব দেখা দেয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়।
- অনেক ক্ষেত্রে রোগীর জন্ডিস রোগ হয় এবং দেহ হলুদ বর্ণ হয়ে যায়।
- অনেক সময় ২/৩ দিন পর্যন্ত বেদনা থাকে তারপর বেদনার নিবৃত হয়। যখন বেদনার নিবৃত হয় তখন বুঝতে হবে যে পাথর পুনরায় পিত্ত কোষে ফিরে গেছে অথবা পিত্ত নালী দিয়ে ক্ষুদ্রান্তের ডিউডেনামে চলে আসছে। ডিউডেনামে চলে আসলে অনেক সময় মলের সঙ্গে বেরিয়ে যায় আবার মলের সঙ্গে বের না হয়ে ভিতরে থেকে যায় এমন কিছু ক্ষেত্রে অপারেশনেরও প্রয়োজন হতে পারে।
- পাথর যখন পিত্ত কোষের দ্বার দিয়ে বের হতে থাকে তখন অসহ্য বেদনার সৃষ্টি হয় এবং বেদনা পেটের চারদিকে ছড়িয়ে পড়ে।
হোমিও ঔষধ প্রয়োগ করে সাধারনত পিত্তকোষের পাথরী রোগের সুন্দর চিকিত্সা দিয়ে থাকেন অভিজ্ঞ হোমিওপ্যাথরা। প্রায় ৯৬% ক্ষেত্রেই পাথরসমূহ গুড়ো হয়ে বের হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে পিত্তকোষ হতে যদি পাথর না বের হয়ে যায় তবে শেষ পর্যন্ত অপারেশন করে বের করার ব্যবস্থা করতে হয় নতবা রোগী ক্রমাগত কষ্ট ভোগ করতে থাকে।
সূত্র: আধুনিক হোমিওপ্যাথি
জেনে নিন কি কি খাবেন আর যা খাবেন না, সদ্য গর্ভবতী হয়েছেন যারা।
3.আধসেদ্ধ মাংস (Undercooked meat)
গর্ভাবস্থায় আধসেদ্ধ মাংস খাওয়া একেবারেই উচিত নয়। মাংস ভালো করে রান্না না করা হলে, এর মধ্যে উপস্থিত সালমনেল্লা, ই কোলাই ইত্যাদি মাইক্রোঅর্গানিজম নষ্ট হয় না এবং মারাত্মক ফুড পয়েজনিং-এর কারণ হতে পারে। কাঁচা মাংস ভালো করে ধোয়ার পর রান্নাঘরের বেসিন এবং নিজের হাত খুব ভালো করে জীবাণুনাশক সাবান দিয়ে পরিষ্কার করুন। মাংস সুসিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে তবেই খান।
4.কাঁচা সব্জি (Raw vegetables)
এসময় কাঁচা সবজি খাবেন না। সবজি ভালো করে ধুয়ে, ঠিকমতো রান্না করে তবেই খান। কাঁচা সবজিতে বিভিন্ন প্যারাসাইট বা পরজীবী ব্যাকটেরিয়া থাকে, যা আপনার এবং গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে। বাজার থেকে কাটা ফল বা সবজি কোনও ভাবেই কিনে আনবেন না। ফল বা সবজি অনেকক্ষণ কাটা থাকলে অক্সিডেশনের কারণে তার গুণাগুণ কমে যায় আবার ব্যাকটেরিয়া সংক্রমণের ভয়ও বাড়ে। গোটা ও তাজা সবজি কিনে আনুন এবং ভালো করে রান্না করে তবেই খান।
5.আনারস (Pineapple)
এই সুস্বাদু ফলটি আপনি খেতে পারেন তবে খুবই কম পরিমাণে এবং আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে। আনারসে উপস্থিত ব্রোমিলিন নামের উৎসেচক গর্ভপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং নির্দিষ্ট সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে। প্রথম তিন মাস এই ফলটি একটুও না খাওয়াই ভালো।
6.কাঁচা পেপে (Raw papaya)
গর্ভাবস্থায় কাঁচা পেপে একেবারেই খাবেন না। কাঁচা পেপের পেপ্সিন ও প্যাপাইন ভ্রূণের ক্ষতি করে। আবার পেপের ল্যাটেক্স গর্ভপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
7.মৌরি ও মেথি (Fennel and Fenugreek seeds)
মৌরি বা মেথি দানা বেশি খেলে নির্দিষ্ট সময়ের আগে প্রসবের সম্ভাবনা বেড়ে যায় এবং প্রি-ম্যাচিওর বাচ্চার জন্ম হয়। রান্না করার সময়, অল্প পরিমাণে মশলা হিসেবে ব্যবহার করলে কোনও অসুবিধা হবে না। কিন্তু প্রত্যেকদিন অতিরিক্ত পরিমাণে মৌরি বা মেথি খাবেন না।
8.আজিনামোটো (Mono Sodium Glutamate)
অনেক চাইনিজ খাবারে আজিনামোটো দেওয়া থাকে। ভালো স্বাদ ও গন্ধের জন্য এই আজিনামোটো ব্যবহার করা হয়। অনেকেরই এটা সহ্য হয় না। আজিনামোটো দেওয়া খাবার খেলে অনেকের মাথা ঘোরা, পেশীতে টান, হঠাৎ প্রচণ্ড ঘাম হওয়া ইত্যাদি অসুবিধা হয়ে থাকে। আপনারও যদি এই উপাদানটি থেকে এরকম শরীর খারাপ হওয়ার পূর্ব অভিজ্ঞতা আছে, তা হলে কোনও ভাবেই গর্ভাবস্থায় এটি খাবেন না।
9.আনপাস্তুরাইজড দুধ (Unpasteurized milk)
আনপাস্তুরাইজড দুধে অনেক রকম ক্ষতিকর মাইক্রোবস থাকতে পারে যা আপনার ও গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে। দুধ অবশ্যই খাবেন; তবে খাওয়ার আগে ভালো করে ফুটিয়ে খান বা পাস্তুরাইজড দুধ খান।
10.অ্যালকোহল
গর্ভাবস্থার কোনও সময়েই কোনও রকম মদ্য পান বা অ্যালকোহল সেবন করা উচিত নয়। অ্যালকোহল মায়ের রক্ত থেকে গর্ভস্থ শিশুর রক্তে চলে যায় এবং শিশুর মস্তিস্ক ও শিরদাঁড়ার ক্ষতি করতে পারে। অত্যধিক অ্যালকোহল সেবনে গর্ভপাত হয়ে যেতে পারে বা মৃত শিশুর জন্ম হতে পারে।
এছাড়াও এসময় অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার খাবেন না বা বেশি ভাজাভুজি খাবেন না। সহজপাচ্য খাবার খেলে শরীর ঝরঝরে থাকে। কোনও খাবার খেয়ে সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন বা ডায়েটিশিয়ানের পরামর্শ মতো খাবার খান।
বছরের প্রথম সূর্যগ্রহণ, গ্রহণের অশুভ প্রভাব থাকবে ৮ টি রাশির উপর, ২১ জুন রবিবার, জেনে নিন গ্রহণ এর সময়।
২১ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। যা আষাঢ় মাসের অমাবস্যায় হবে। এই গ্রহণ ভারতেও দৃশ্যমান হবে। জ্যোতিষশাস্ত্রের মতে, এই গ্রহণের বড় প্রভাব ফেলবে দেশের উপর। দেশে এটির উপস্থিতির কারণে সূর্যগ্রহণের অশুভ প্রভাব থাকবে ৮ টি রাশির উপর এবং ৪ রাশিচক্র সহ লোকরা গ্রহণের খারাপ প্রভাব থেকে রক্ষা পাবে। এইগ্রহণের অশুভ প্রভাবে সাইক্লোন এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে। ২২ জুন সৌরগ্রহণের প্রভাব ভারত সহ নেপাল, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং কঙ্গোতে দৃশ্যমান হবে।
গ্রহণের সময়
গ্রহণের সময়কাল সকাল ১০:৩১ থেকে দুপুর ২:০৪ অবধি চলবে। যার প্রভাব ২০ জুন রাত ১০:২০ তে শুরু হবে। এই সময়কালে শিশু, বৃদ্ধ এবং রোগী ব্যতীত আর কারও খাবার গ্রহণ করা উচিত নয়। এই সময়ে তুলসী পাতা দিয়ে খাবারের জিনিসগুলি রাখতে হবে। গর্ভবতী মহিলাদের বিশেষত যত্নবান হওয়া উচিত। গ্রহণের সময়কালে ঘুমানো এবং খাওয়া উচিত নয়। ছুরি দিয়ে শাকসবজি, ফলমূল ইত্যাদি কাটা নিষিদ্ধ।
গ্রহণের ফলে মেষ, সিংহ, কন্যা ও মকর রাশিতে অশুভ প্রভাব ফেলবে না। বৃষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন রাশির লোকদের সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির লোকদের এতে বিশেষ যত্ন নিতে হবে। রবিবার গ্রহণের সময় স্নান করা, দান করা এবং মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক হবে।
দান করুন এবং শুভ কাজ করা থেকে বিরত থাকুন
গ্রহণের যোগে কোনও শুভ কাজ করা হয় না। শাস্ত্র অনুসারে গ্রহণের সময় পুজো পাঠ এবং দেবদেবীদের মূর্তি স্পর্শ করা নিষিদ্ধ। এই সময়কালে কোনও শুভ কাজ শুরু করা অশুভ বলে বিবেচিত হয়। সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়ানোর জন্য, আক্রান্ত রাশির জাতকরা গ্রহণের সময়কালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা শোনা উচিত। দুঃস্থ লোকদের জন্য খাদ্যশস্যও দান করুন। তুলসী, যা গ্রহণের আগে রাখা হয়েছিল, খাওয়ার সময় কোনও অশুভ প্রভাব পড়ে না।
14 June 2020
বিখ্যাত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা, শোকস্তব্ধ বলিউড থেকে ক্রীড়ামহল, গভীর শোকাহত, বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। মুম্বইতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন।
২০০৮ সালে প্রথম সিরিয়ালে অভিনয়। ২০১৩ সালে 'কাই পো চে' দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। 'ছিছোড়ে', 'রবতা', 'শুদ্ধ দেশি রোমান্স', 'কেদারনাথ' তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল 'বেচারা' ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। 'পবিত্র রিস্তা' টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। 'ব্যোমকেশ' ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত। এছাড়া, মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।ওয়েবে রিলিজ হয়েছে ‘ড্রাইভ’ সিনেমাটি।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। তাঁর ঘর থেকে তেমন বেশকিছু কাগজপত্র ও ওষুধ মিলেছে, তা থেকে স্পষ্ট যে,তিনি অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন। লকডাউনের সময় একাই ছিলেন সুশান্ত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আত্মহত্যা করেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়াঁ।
সুশান্তের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে ক্রীড়া-- সমাজের সব মহল। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ট্যুইটারে সকলে প্রতিক্রিয়া জানাতে থাকেন।
Featured Post
Castle best for movies application
Click this secure link, download the APK https://filmm.me/6CPsrsqM
-
রাজ্যে জঙ্গি নিয়োগের গুরুদায়িত্বের অনেকটাই ছিল এই তরুণীর উপরই। অনেকদিন ধরেই তাঁকে 'ট্র্যাক' করছিলেন গোয়েন্দারা। অবশেষে বাদুড়িয়া থেক...
-
উপরাষ্ট্রপতির ভূমিকা :- মার্কিন উপরাষ্ট্রপতিদের মতোই ভারতীয় উপরাষ্ট্রপতিদের নিয়োগ করা হয়। উপ-রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরে ভারতে দ্বিতী...
-
Click this secure link, download the APK https://filmm.me/6CPsrsqM