13 June 2020

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দাসপুরের চারতলা বাড়ি, অবাক করে দিলেন এলাকার মানুষ কে।

নিশ্চিন্তিপুর এলাকায় শিলাবতী নদীর খাল সংস্কারের কাজ চলছিল। শনিবার সকাল আটটা নাগাদ আচমকাই ভেঙে যায় চারতলা ওই বাড়ি। খাল দখল করে অবৈধ বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।

সাতসকালে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে দাসপুরের ২ নম্বর ব্লকে নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার সকালে বাড়িটিকে প্রথমে হেলে যেতে দেখেন স্থানীয়রা। এর পর সকাল সাড়ে ৮টা নাগাদ হুড়মুড় করে ভেঙে যায় গোটা বাড়িটি। স্থানীয়দের দাবি, খাল সংস্কারের কাজ ঠিকমতো না হওয়াতেই এই বিপত্তি। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, ওই বাড়িটিতে কেউ বসবাস করত না। গুদামঘর হিসাবে ভাড়া দিয়েছিলেন ওই বাড়ির মালিক। শিলাবতী নদীর খাল খাল অবৈধভাবে দখল করে পঞ্চায়েতের অনুমতি ছাড়াই বাড়ি তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গোমড়াই খালের সংস্কার শুরু হয়। এর পর সকালে ভেঙে পড়ে ওই বাড়ি।

আচমকা একটি পাকাবাড়ি ভেঙে পড়তে দেখে সকলেই অবাক। বহু মানুষ ভিড় জমিয়েছেন ওই এলাকায়। পঞ্চায়েতের লোকজনও এসে পৌঁচেছে ঘটনস্থলে। তবে, বাড়ির ভিতরে কেউ থাকলে বড়রকমের দুর্ঘটনা ঘটে বলে অনেকেই মনে করছেন। খাল দখল করে অবৈধ বাড়ি নির্মাণ করার অভিযোগে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

প্রতিভার খোঁজে " Jateswar Talent " facebook page এ আমরা ।

প্রতিভা আমাদের সকলের মধ্যে ই রয়েছে,,হয়তো কোনো বিশেষ কারনে আমরা প্রতিভাটুকু সকলের সামনে তুলে ধরতে পারিনা,সে সামাজিক বা অর্থনৈতিক যে কোন কারনে তা সুপ্ত অবস্থায় রয়ে যায়, হারিয়ে ফেলি নিজের ভেতরের স্রষ্টা কে,কোনো এক পর্যায়ে পৌঁছে আমরা হতাশাগ্রস্ত হয়ে পরি,,মনে হাজারো প্রশ্নের উদ্ভব ঘটে,, অসহায় বোধ করি,,,,। আমরা প্রায় প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি, সোশ্যাল সাইটে আমরা অভ্যস্ত, করোনার মতো মহামারি তে আমরা কেউ বাড়ি থেকে বেড়তে পাড়ছি না, তাই আমরা অনলাইনে Facebook Page এর মাধ্যমে আজ প্রতিভার খোঁজে আমরা। আপনারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক Follow করুন আমাদের facebook  Page
এই Page এর মাধ্যমেই আমরা পরবর্তী Update গুলো জানাবো।

যোগাযোগ : 
+919733339716
+918609884138
+919775550040
+917586906331

পুরসভার গাড়িতে মৃত দেহ নিয়ে যাওয়া হচ্ছে, একটার পর একটা দেহ উঠছে গাড়ি তে।

প্রত্যেকটি মৃত দেহেই পচন ধরেছে , চামড়া-মাংস খুলে হাড় বেরিয়ে গিয়েছে।

শ্মশানের ভিতর দাঁড়িয়ে কলকাতা পুরসভার গাড়ি। একের পর এক মৃতদেহ মাটিতে ঘষটে টেনে তোলা হচ্ছে সেই গাড়িতে। আর সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষ।

বুধবার রাত থেকেই এ রকম একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। রাজ্যপাল থেকে শুরু করে রাজ্যের বিরোধীরা— সকলেই মুখ খুলেছেন এই প্রসঙ্গে। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, পুরসভার গাড়িতে করোনা আক্রান্তদের দেহ পোড়াতে নিয়ে যাওয়া হয়েছিল ওই শ্মশানে। যদিও সেই বক্তব্য ভিত্তিহীন বলে পুলিশের কাছে দাবি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।


ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেটি গড়িয়ার বোড়াল শ্মশান। কলকাতা পুলিশের বাঁশদ্রোণী থানা এলাকার অন্তর্গত। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পরনে গামছা এবং পায়ে গামবুট পরে কয়েকজন ডোম শ্মশানের ভিতর থেকে মৃতদেহগুলির গলায় দড়ি বা লোহার আঁকশি জাতীয় কিছু দিয়ে মাটিতে ঘষটে টেনে পুরসভার গাড়িতে তুলছেন। প্রত্যেকটি দেহেই পচন ধরে গিয়েছে, চামড়া-মাংস খুলে হাড় বেরিয়ে গিয়েছে।

বোড়াল শ্মশান সংলগ্ন কামডহরি পূর্ব পাড়ার বাসিন্দাদের দাবি, ভিডিয়োটি স্থানীয় বাসিন্দাদের তোলা। ঘটনাটি গত বুধবার ওই শ্মশানে ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ওই দিন দুপুরে কলকাতা পুরসভার একটি শববাহী গাড়ি শ্মশানে ঢোকে। তার পর একের পর এক দেহ নামানো শুরু হয়। পচা-গলা দেহ হওয়ার গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সেই দুর্গন্ধের উৎস খুঁজতে শ্মশানে ছুটে আসেন এলাকার মানুষ। তাঁরা জানতে পারেন, পুরসভার গাড়িতে করে একাধিক পচাগলা দেহ নিয়ে আসা হয়েছে সৎকারের জন্য। সেই দেহ থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এর পর তাঁরা শ্মশানের মূল দরজা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুরসভার কর্মীরা শ্মশান থেকে ফের দেহগুলি তুলে নিয়ে চলে যান। ওই দেহগুলি কাদের এবং কোথা থেকে এল তা নিয়ে শুরু হয় বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দেহগুলি করোনা আক্রান্তদের।


সেই সময়ে কেউ কেউ গোটা ঘটনার ভিডিয়ো করেন নিজেদের মোবাইলে। স্থানীয় বাসিন্দাদের তোলা সেই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আনন্দবাজার ডিজিটাল যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ঘিরে বিতর্ক তৈরি হলে কলকাতা পুলিশের একটি সূত্র দাবি করে যে, স্বাস্থ্য দফতর তাদের জানিয়েছে দেহগুলি করোনা-আক্রান্তদের নয়।


গ্রেফতার রাজ্যের প্রথম মহিলা জঙ্গি! হানি ট্র্যাপ'-এ সেনার তথ্য পাচারে ধরা পড়ল বাদুড়িয়া থেকে

রাজ্যে জঙ্গি নিয়োগের গুরুদায়িত্বের অনেকটাই ছিল এই তরুণীর উপরই। অনেকদিন ধরেই তাঁকে 'ট্র্যাক' করছিলেন গোয়েন্দারা। অবশেষে বাদুড়িয়া থেকে মিলল সাফল্য। তানিয়াকে ১০ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

হাইলাইটস

  • কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে আরবি নিয়ে এমএ পড়ছিল সে।
  • রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হল রাজ্যের প্রথম মহিলা লস্কর জঙ্গি!
  • গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পশ্চিম ভারতের এক সেনা জওয়ানের সঙ্গে ইতোমধ্যে তানিয়ার ঘনিষ্ঠ চ্যাট ডিটেইল হাতে এসেছে তদন্তকারীদের।

বহুদিন ধরেই তাঁর খোঁজে ছিলেন গোয়েন্দারা। অনেকবার সূত্র মারফৎ খবর পেয়েও তাঁকে ঠিক পাকরাও করা যায়নি। অথচ বহাল তবিয়তেই সে কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে আরবি নিয়ে এমএ পড়ছিল। অবশেষে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হল রাজ্যের প্রথম মহিলা লস্কর জঙ্গি!

পুলিশ সূত্রে খবর, তাঁর নাম তানিয়া পারভিন। লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তানিয়া, এমনটা বিশ্বাস করতে পারছেন না বাদুড়িয়ার মানুষজন। কারণে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর আদালতে তোলা হলে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনআইএ। সেই আবেদনের প্রেক্ষিতে তানিয়াকে ১০ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

তানিয়া পারভিনের বিরুদ্ধে রয়েছে একের পর এক অভিযোগ! পুলিশ সূত্রে খবর, হানি ট্র্যাপ করে সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসিয়ে গোপন তথ্য সংগ্রহ করত সে। সেই তথ্য পাচার করে দিত 'নির্দিষ্ট' জায়গায়। শুধু তাই নয়, রাজ্যে জঙ্গি নিয়োগের গুরুদায়িত্বের অনেকটাই ছিল এই তরুণীর উপরই। গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল সে। অনেকদিন ধরেই তাঁকে 'ট্র্যাক' করছিলেন গোয়েন্দারা। অবশেষে বাদুড়িয়া থেকে মিলল সাফল্য।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পশ্চিম ভারতের এক সেনা জওয়ানের সঙ্গে ইতোমধ্যে তানিয়ার ঘনিষ্ঠ চ্যাট ডিটেইল হাতে এসেছে তদন্তকারীদের। সেখানে সেনাবাহিনীর কিছু গোপন তথ্যও রয়েছে। কলকাতার কলেজ ছাত্রী হওয়ার অনেকদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিচ্ছিল সে। কিন্তু শেষমেশ ধরা পড়ল পুলিশের জালে।

বেশ কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জায়গা থেকে ধরা পড়ছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্তরা। গত ২৯ মে বাংলাদেশি সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উল-মুজাহিদিনের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। এরপর গত ৮ জুন সেই সংগঠনেরই শীর্ষনেতা শেখ রেজাউল ওরফে কিরণকে ডানকুনি থেকে গ্রেফতার করে এসটিএফ।
রেজাউল জামাত-উল-মুজাহিদিনের প্রধান সালাউদ্দিনের একদম 'কাছের লোক'। জেএমবি-র ধুলিয়ান মডিউল ভেঙে গিয়েছে। তারপর থেকেই এপার বাংলায় নতুন মডিউল গড়ার চেষ্টা চালাচ্ছে তারা। সেই সূত্রেই ডানকুনি ও আশপাশের অঞ্চল থেকে যুবকদের খোঁজা হচ্ছিল। কিন্তু পুলিশি তৎপরতায় সোমবার ভোরে ডানকুনির একটি বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় রেজাউলকে।

12 June 2020

আগামী ৪৮ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। বলছে হাওয়া অফিস।


আগামী ৪৮ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ। বর্তমানে তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফলে আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। তাই মৎস্যজীবীদের ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদরা।

Featured Post

Castle best for movies application

Click this secure link, download the APK https://filmm.me/6CPsrsqM