01 June 2020

বিশ্বজুড়ে করোনার বলি ৩ লক্ষ ৭০ হাজার

ইসলামাবাদ, ১ মে: বিশ্বজুড়ে করোনার সংক্রমণে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লক্ষ ছাড়িয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যাও ৩ লক্ষ ৭০ হাজার ছুঁয়েছে। দেশের নিরিখে আমেরিকাতেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। এপর্যন্ত মার্কিন মুলুকে সংক্রমিত হয়েছে ১৮ লক্ষ ১৬ হাজার এবং প্রাণ হারিয়েছে প্রায় ১ লক্ষ ৫ হাজার মানুষ। এদিকে, নিউ ইয়র্কে করোনার মোকাবিলা করতে গিয়ে বহু পুলিসকর্মী, স্বাস্থ্যকর্মী, পরিবহণ কর্মী ও প্যারামেডিক্যাল স্টাফ মারা গিয়েছে। তাদের পরিবারকে সাহায্য করতে শনিবার একটি বিলে সই করেছেন নিউ ইয়র্কের মেয়র অ্যান্ড্রু কুওমো। এই বিলের আওতায় মৃত কর্মীদের পরিবার দুর্ঘটনা বিমার সমস্ত সুযোগ-সুবিধা পাবেন। অন্যদিকে, আমেরিকায় বহু ভারতীয় আছেন, যাঁদের সন্তানেরা জন্মসূত্রে আমেরিকার নাগরিক। করোনা আবহের মধ্যে ভারত সরকার নিয়ম বদল করায় তাঁদের নিয়ে দেশে ফিরতে পারছেন না ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই কার্ডধারী বহু ভারতীয়। এরকম প্রায় ৮৫টি পরিবার দেশে ফেরার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে। এই নিয়ে তারা ভারতীয় বিদেশ মন্ত্রক, দূতাবাসেও চিঠি লিখেছেন।
অন্যদিকে, সংক্রমণের হিসেবে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে। সার্বিকভাবে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৭২ জনের। আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে রাশিয়াতেও। শনিবার সেদেশে মোট ৯ হাজার ২৬৮ জন আক্রান্ত ও ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছে ৪ হাজার ৬৯৩ জন।
পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৯ হজার ৪৭৪। মৃতের সংখ্যাও প্রায় দেড় হাজার ছুঁই ছুঁই। সিঙ্গাপুরেও নতুন করে ৫১৮ জন করোনার শিকার হয়েছে। এপর্যন্ত সেদেশে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮৮৪। মৃত্যু হয়েছে ২৩ জনের। পাশাপাশি, করোনা আবহের মধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে যাতায়াত শুরু করতে ‘গ্রিন লেন’ চালুর চেষ্টা করছে সিঙ্গাপুর। এদিকে, সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে নেপাল সরকার। সেই সঙ্গে, দক্ষিণ কোরিয়াতে সংক্রমণের শিকার হয়েছে আরও ২৭ জন।
অপরদিকে, সামাজিক দূরত্ব বিধি অমান্য করায় রোমানিয়ার প্রধানমন্ত্রী লুডোভিক ওরবানকে ৬০০ ডলার জরিমানা করা হয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিং না মেনে সরকারি দপ্তরে ক্যাবিনেট মন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে কাউকেই মাস্ক পরতেও দেখা যায়নি। তাই এই জরিমানা করাহয়েছে বলে খবর।

No comments:

Featured Post

Castle best for movies application

Click this secure link, download the APK https://filmm.me/6CPsrsqM