কলকাতা: হঠাৎ আসা করোনা ঝড়ে সব কিছু কেমন যেন ওলট-পালট হয়ে গিয়েছে। বেঁচে থাকার তাগিদে কাজ হারিয়ে কিংবা স্ব-ইচ্ছায় নিজ রাজ্যে ফিরেছে বহু পরিযায়ী শ্রমিক। এবার কাজ হারা এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে উদ্দ্যোগী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যে নতুন কর্ম সংস্থানের জন্য চালু করলেন ‘কর্মভূমি’ প্রকল্প।
রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের কথা ট্যুইট করে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ‘কর্মভূমি’ হল একটা নতুন ওয়েব পোর্টাল। যেখানে কাজ হারা কর্মীরা আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমরা আইটি কর্মীদের জন্য ওয়েব পোর্টাল কর্মভূমি চালু করেছি এবং করোনার কারণে চাকরির পরিবর্তন খুঁজছি। বাংলার আইটি সংস্থাগুলির সাথে এখনই সংযোগ করুন। সবার জন্য আমার শুভেচ্ছা।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এই প্রকল্পের সহায়তা পাবেন ক্ষুদ্র ও কুটির শিল্পে দক্ষ ব্যক্তিরাও। বাংলাকে আবারও নতুন করে সাজাতেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। করোনার প্রকোপে ভেঙ্গে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই এই ধরণের কর্মসূচিকে বেছে নিয়েছেন তিনি। ‘কর্মভূমি’ প্রকল্পের সাহায্যে বহু কাজ হারা কর্মী আবারও নিজের পায়ে দারতে পারবেন সেই সঙ্গে উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
No comments:
Post a Comment