আপনাকে যদি বলা হয় ২০২০ কে একটি শব্দে ব্যাখা করতে, তাহলে আপনি কি বলবেন? কারণ এখন পরিস্থিতি অনেকটাই শোচনীয় , আর সেটা সব দিক থেকেই। এটা যেনো প্রকৃতির ধবংস লীলা। মানব জাতির অত্যাচারের প্রতিশোধ রুপে যেনো এই ২০২০। কারণ এখনও বাংলা, ওড়িশার সাইক্লোনের দগদগে ঘা শুকোয় নি। আর তার মধ্যেই এই সব । এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হল , আরেক ভয়াবহ সাইক্লোন ভারতের বুকে আছড়ে পরতে চলেছে, সেটার নাম এবার হাইকা।
এটি এবার মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলে আছড়ে পরতে চলেছে। এর গতিবেগ ঘন্টায় ১২০ কিমি, যার ফলে ব্যাপক ক্ষতি হবে বলেই মনে করছে অনেকে। মৌসম ভবন সূত্রে এবার যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে এই ঝড় পশ্চিম প্রান্তে এক বড় সড় প্রভাব ফেলতে চলেছে। আরব সাগরে ইতিমধ্যে তৈরী হয়ে গেছে গভীর নিন্মচাপ। এই ঝড়ীর দাপট আজ ১ জুন থেকে ৩ জুনের মধ্যে আছড়ে পরবে মহারাষ্ট্রের উপকূলে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে গুজরাটের বিভিন্ন উপকূলে দারুণ ভাবে প্রভাব পরতে চলেছে বিশেষ করে দ্বারকা ও পাশের অঞ্চল গুলোতে। এদিকে মহারাষ্ট্র, গুজরাট সব জায়গায় দারুণ ভাবে প্রভাব পরবে, সাথে কলকাতাতেও ঝড় হাওয়া বইবে বলেও জানা গেছে। আগামী ৫ দিন কলকাতায় ৪০-৫০ কিমি স্পিডে ঝড় হাওয়া বইবে। সাথে হালকা মাঝ্রী বৃষ্টির সম্ভাবনাও আছে বিভিন্ন জায়গায়। আর বেশী দিন নেই, তাহলেই রাজ্য ঢুকবে বর্ষা , আর তার জন্য সবাইকে আগাম বাররাত দিয়েছে মৌসম ভবন।
No comments:
Post a Comment