কুকুরের প্রভুভক্তির কথা কেই না জানে। নিজের জীবনকে উৎসর্গ করে প্রভুর প্রাণ বাঁচানোর একাধিক ঘটনা প্রায়ই উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। করোনার আঁতুড়ঘর চিনের ইউহান শহরে ঘটেছে এরকমই একটি ঘটনা। তবে, এক্ষেত্রে কুকুরটির জীবন বিপন্ন না হলেও জীবন গিয়েছে কুকুরটির মনিবের।
করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি ভর্তি হয়েছিলেন ইউহানের একটি হাসপাতালে। যেদিন থেকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ঠিক সেদিন থেকেই তার পোষা কুকুরটি হাসপাতালের লবিতে নির্দিষ্ট একটি জায়গায় তার মনিবের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিল। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় তার মনিব মারা যান। এরপর প্রায় তিনমাস পেরিয়ে গেছে। কুকুরটি তখনও জানতে পারে নি, তার মনিব আর নেই। তার মনিব আর কোনওদিন ফিরে আসবে না।
জিয়াও-বাও নামের কুকুরটির গল্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই এই ঘটনাটিকে হাচিকোর মর্মস্পর্শী কাহিনীর সঙ্গে তুলনা করা হয়েছে, সেই কাহিনীতে মনিবের ফিরে আসার জন্য একটি কুকুর প্রায় নয় বছর ধরে অপেক্ষা করেছিল। নিউইয়র্ক পোস্ট অনুসারে, সাত বছর বয়সী জিয়াও-বাও প্রায় তিন মাস ধরে চিনের উহান তাইকং হাসপাতালে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল।
কুকুরটি হাসপাতালের লবিতে অপেক্ষা করার কারণে ধীরে ধীরে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তার একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তারাই পালা করে কুকুরটিকে খাওয়াতো। এরপর ওই হাসপাতালের সামনে একটি সুপারমার্কেটে দোকান চালানো উ কুইফেন নামে এক মহিলা তাকে বাড়ি নিয়ে যান এবং তার দেখভাল শুরু করেন।
No comments:
Post a Comment