05 June 2020

Chandra Grahan 2020: ৫ জুন চন্দ্রগ্রহণ, জেনে নিন কোন সময় দেখা যাবে

Chandra Grahan 2020: জানুয়ারি মাসে হওয়া চন্দ্রগ্রহণটি যদি আপনি না দেখে থাকেন, তাহলে শুক্রবার আপনার সামনে আবারও সুযোগ। এটিই এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ।


নয়াদিল্লি: শুক্রবার, ৫ জুন চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2020) হতে চলেছে। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে। এবারের গ্রহণ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Penumbral Lunar Eclipse)। জানুয়ারি মাসে হওয়া চন্দ্রগ্রহণটি যদি আপনি না দেখে থাকেন, তাহলে শুক্রবার আপনার সামনে আবারও সুযোগ। এটিই এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। চলুন দেখে নেওয়া যাক গ্রহণের সময়সূচি। প্রসঙ্গত, ১০ জানুয়ারি ছিল চন্দ্রগ্রহণ। ৫ জুন হবে দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এরপর বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই। বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে ৩০ নভেম্বর।

এবারের চন্দ্রগ্রহণটি কেমন?

২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণের মতো এবারের গ্রহণটিও উপচ্ছায় গ্রহণ। ৫ জুন হবে এই গ্রহণটি।

উপচ্ছায়া চন্দ্রগ্রহণ কী?

উপচ্ছায় চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চ‌লে আসে। কিন্তু এই তিনজন সরলরেখায় থাকে না। এই পরিস্থিতিতে হয় চাঁদের উপচ্ছায়া গ্রহণ।

কখন দেখা যাবে?

এবারের গ্রহণ ৩ ঘণ্টা ১৮ মিনিটের। ভারতীয় সময় রাত ১১টা ১৫ থেকে শুরু হবে গ্রহণ। চলবে রাত ১২.৫৪ পর্যন্ত।

কোন কোন দেশ থেকে দেখা যাবে?

ভারত ছাড়াও রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকায় এই গ্রহণ দেখা যাবে। তবে এই গ্রহণের ক্ষেত্রে সাধারণ চাঁদের সঙ্গে তার ফারাক করা মুশকিল।

কোন কোন দেশ থেকে দেখা যাবে?

ভারত ছাড়াও রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকায় এই গ্রহণ দেখা যাবে। তবে এই গ্রহণের ক্ষেত্রে সাধারণ চাঁদের সঙ্গে তার ফারাক করা মুশকিল।

No comments:

Featured Post

Castle best for movies application

Click this secure link, download the APK https://filmm.me/6CPsrsqM